আগামী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির শীর্ষ আলোচনায় মনজুরুল আলম রিয়াদ


মন্জুরুল আলম রিয়াদ; সভাপতি প্রার্থী ছাত্রদল!


মুহাম্মদ ইব্রাহিম খলিল, নিউজ ডেস্ক; ভয়েস অফ রাইজিং বাংলা 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। নতুন কমিটির শীর্ষ নেতৃত্বে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছে বর্তমান কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল আলম রিয়াদের নাম।ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রদলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।ছাত্ররাজনীতির দীর্ঘ পথচলায় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে সংগঠনের ভেতরেও তাঁর পরিচিতি রয়েছে। ২০২৩ সালের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণের কারনে আটক হন তিনি। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তাঁর ভূমিকা ছিল অতুলনীয়।২০২৬ সালে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে মনজুরুল আলম রিয়াদের নামও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিশেষ করে সভাপতি পদে তাঁর নাম জোরালো হচ্ছে।দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয়তা এবং কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতাই তাঁকে নতুন নেতৃত্বের আলোচনায় এগিয়ে রাখছে তাকে।রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির দিকে। শেষ পর্যন্ত কার হাতে উঠছে ছাত্রদলের নেতৃত্ব, আর মনজুরুল আলম রিয়াদ কি পাচ্ছেন শীর্ষ কোনো দায়িত্ব—তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ঘোষণার।
নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814