মিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ সম্পন্ন

 

মিরপুরে ইসলামী ছাত্র আন্দোলনের জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন, শপথ গ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরপুর মডেল থানার আওতাধীন জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া দ্বীনিয়া মাদ্রাসা শাখার সভাপতি মো. মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম. সিফাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানা শাখার সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ফুলপুরী এবং ঢাকা মহানগর পশ্চিমের প্রকাশনা ও দপ্তর সম্পাদক ইয়ামিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর মডেল থানা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম. সিফাতুল্লাহ। এ সময় বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়ন, শিক্ষার্থীদের নৈতিক ও নেতৃত্বগুণ বিকাশ এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন ছাত্রসমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে মো. মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ শোয়াইব আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরফান, প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, দাওয়াহ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মো. মাহফুজ মিয়া, অর্থ ও কল্যাণ সম্পাদক মো. আবু বকর, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফি আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. মুরাদ হোসেন মনোনীত হন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814