মিরপুর মডেল থানার ১১নং ওয়ার্ডে ইসলামী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা


 ঢাকা: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মিরপুর মডেল থানার আওতাধীন ১১নং ওয়ার্ড শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি এক অনুষ্ঠানে মিরপুর মডেল থানা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. আবু বকর সিদ্দিক ১১নং ওয়ার্ড শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহা. ইয়ামিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানা শাখার সহ-সভাপতি গোলাম রাব্বি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড শাখার সাবেক সহ-সভাপতি ফরহাদ আহমদ।

ঘোষিত নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন

সভাপতি: মুহা. ফরহাদ

সহ-সভাপতি: মুহা. ইব্রাহিম খলিল

সাধারণ সম্পাদক: ইউসুফ

এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মিরপুর থানার সভাপতি মুহা আবু বকর সিদ্দিক,  নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করার দিকনির্দেশনা প্রদান করেন।

নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814