![]() |
| দক্ষিণ উলানিয়ায় হাফেজ ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ, জড়িতদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ |
দক্ষিণ উলানিয়ার বুড়িরপোল এলাকায় হাফেজ মুহাম্মদ ইব্রাহিম খলিলের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
প্রকাশিত অভিযোগে রায়হান তালুকদার (২২), রাকিব হোসেন (২৩), জাবের হোসেন (১৬), রাতুল তালুকদার (১৭) ও হুজায়ফা (১৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, হামলার ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের প্রতি জননিরাপত্তার স্বার্থে অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
প্রতিবাদকারীরা আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে তারা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, এ প্রতিবেদনটি অভিযোগ ও দাবির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
