খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ ২০ জুন শনিবার।
খুলনা মহানগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আগামী ২০ জুন দুপুর ২টায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে আয়োজিত এ সমাবেশ সফল করতে খুলনা বিভাগের সর্বস্তরের জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বুধবার (১৭ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আয়োজকদের দাবি, সাধারণ মানুষের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে।
