ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক: নতুন বোর্ড গঠনের দাবি

 

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক: নতুন বোর্ড গঠনের দাবি

ঢাকা: দেশের ব্যাংকিং খাতে সুশাসন ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যানকে অপসারণ করে বর্তমান বোর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এই বড় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ব্যাংকের সাধারণ গ্রাহক ও অংশীজনরা।

এদিকে আজ 'ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম'-এর ব্যানার থেকে একটি সংবাদ সম্মেলন করে অবিলম্বে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছাড়া সৎ, যোগ্য ও পেশাদার ব্যাংকারদের সমন্বয়ে পূর্ণাঙ্গ নতুন বোর্ড গঠনের দাবি জানানো হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে আজ একটি স্মারকলিপিও পেশ করা হয়েছে।

নবীনতর পূর্বতন