![]() |
| ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান |
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান। তিনি বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
শিক্ষা ও দাওয়াহ অঙ্গনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি গাজীপুর জেলার কওমী মাদ্রাসাসমূহের (বেফাক) জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
ধর্মীয়, শিক্ষাবিষয়ক ও সাংগঠনিক অঙ্গনে দীর্ঘদিনের সম্পৃক্ততার মাধ্যমে মাওলানা ফজলুর রহমান গাজীপুরের পরিচিত একটি নাম হিসেবে পরিচিত।
Tags
রাজনীতি
