দক্ষিণ উলানিয়ায় ইউপি নির্বাচন: সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতিতে কাজল রাড়ী

দক্ষিণ উলানিয়ার ৩নং যাদুয়া ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রস্তুতি নিচ্ছেন সমাজসেবক কাজল রাড়ী।

বরিশাল জেলা প্রতিনিধি:

আসন্ন দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণ উলানিয়ার ৩নং যাদুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ কাজল রাড়ী।খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৩নং যাদুয়া ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় মোঃ কাজল রাড়ীর ব্যাপক সুনাম ও প্রশংসা রয়েছে।এ বিষয়ে মোঃ কাজল রাড়ী বলেন, "আমি যদি জনগণের ভোটে ইউপি সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করব। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক প্রতিটি কর্মকাণ্ডে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।"
নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814