পরিবর্তন মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতঅনলাইন ডেস্ক:- ভয়েস অফ রাইজিং বাংলা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সামাজিক দায়বদ্ধতা পালনের লক্ষ্যে পরিবর্তন মানবিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির আওতায় এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রাঙ্গণ এবং সড়কের আশপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী এবং সভাপতি জাহিদুল ইসলাম শাকিল খাঁন। এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সিয়াম হোসেন, আরাফাত হোসেন, ইলিয়াস খান রাকিব, মো. তামীম, মো. আকাশসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ ইয়াসিনুর রহমান আজাদী বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক এ কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।"কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ আঙিনা ও আশপাশে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে।