ঢাকা মহানগর পশ্চিমে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

 

ঢাকা মহানগর পশ্চিমে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিম-এর উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহানগর পশ্চিম সভাপতি এম. এম. সিফাতুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান। তিনি তার বক্তব্যে সংগঠনের আদর্শিক চর্চা, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব বিকাশ এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রতিনিধিরা সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা ইসলামী আদর্শভিত্তিক ছাত্রসমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবীনতর পূর্বতন