ছাত্র শিবির থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

 

ছাত্র শিবির থেকে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

বাংলাদেশ ছাত্র শিবিরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়ন শাখার কর্মী হাফেজ মাহমুদুল হাসান ছাত্র শিবির থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়ে দলটিতে যোগদান করেছেন।

শুক্রবার (১৯ জুন ২০২৬) তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সংগঠনটিতে যোগদান করেন বলে জানা গেছে।

যোগদানকালে হাফেজ মাহমুদুল হাসান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি, আদর্শ ও কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভবিষ্যতে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ও দেশ-জাতির কল্যাণে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ নতুন সদস্যকে স্বাগত জানান এবং সংগঠনের আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে সকলকে দ্বীনের সঠিক বুঝ ও আমলের তাওফিক দানের প্রার্থনা করা হয়।

নবীনতর পূর্বতন