৫০১ কোনো গৌরবগাঁথা নয়, বরং অদূরদর্শিতার দলিল: মাওঃ আবু বকর সিদ্দিক

বক্তব্যে আরও বলা হয়, “৫০১” কোনো অর্জন বা গৌরবগাঁথা নয়, যা উদযাপনের বিষয় হতে পারে। সমালোচকের দাবি, ঘটনাটির পর যেসব ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেগুলো পর্যাপ্ত নয় এবং দেশের সংকটময় সময়ে সংশ্লিষ্ট সফরকে কোনোভাবেই যৌক্তিক বলে প্রতীয়মান হয় না।

এছাড়া “ঝর্ণা” প্রকল্পের শুরু থেকে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের একটি অংশ ওই বিয়ে ও পারিবারিক সিদ্ধান্তকে তাকওয়া ও সৌন্দর্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে করেননি বলেও মন্তব্যে উল্লেখ করা হয়। তাদের ধারণা, পরবর্তীকালে সংসার ভেঙে যাওয়ার পেছনে এই অসমতাও একটি কারণ হতে পারে।

তবে বক্তব্যের শেষে সমালোচক স্পষ্ট করেন যে, তিনি অতীতে “৫০১ প্রজেক্ট” ইস্যুতে মাওলানা মামুনুল হকের পক্ষেই অবস্থান নিয়েছিলেন এবং বিষয়টি সংসদে আলোচিত হওয়ার সময়ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। তার ভাষ্য, সম্প্রতি মাওলানা মামুনুল হক নিজেই বিষয়টি আলোচনায় আনার কারণে তিনি নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন।

নবীনতর পূর্বতন