শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, নতুবা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম, নতুবা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)-এর বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ২৫ জুনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যথায় আগামী ২৬ জুন, শুক্রবার ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, “মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম একজন জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ রাহবার। রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা ফ্যাসিবাদী আচরণের শামিল। নতুন বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”তিনি আরও বলেন, “আগামী ২৫ জুনের মধ্যে এই ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় ২৬ জুন সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।”জরুরি বৈঠকে রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনাও নিন্দা জানানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে. এম. আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814