আজ পবিত্র আশুরা: ত্যাগ, ধৈর্য ও সত্যের বিজয়ের দিন

আজ পবিত্র আশুরা: ত্যাগ, ধৈর্য ও সত্যের বিজয়ের দিনরিপোর্ট: বিশেষ প্রতিনিধি-voice of rising bangla আজ ১০ মহররম, পবিত্র আশুরা। ইসলামের ইতিহাসে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শিক্ষণীয়। সহিহ হাদিস অনুযায়ী, এ দিনে মহান আল্লাহ তাআলা হযরত মূসা (আ.) ও তাঁর অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দান করেন। এ উপলক্ষে রাসূলুল্লাহ (সা.) আশুরার রোজা পালন করেছেন এবং সাহাবিদেরও রোজা রাখার নির্দেশ দিয়েছেন।হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার দিনের রোজা পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফফারা হবে।” (সহিহ মুসলিম)এছাড়া ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রা.) এবং তাঁর সঙ্গীরা শাহাদাত বরণ করেন। ইতিহাসের এই ঘটনা সত্য, ন্যায় ও আদর্শের পথে অবিচল থাকার এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।পবিত্র আশুরা আমাদের ত্যাগ, ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখার শিক্ষা দেয়। এ দিনের তাৎপর্য উপলব্ধি করে বেশি বেশি ইবাদত, তওবা ও ইস্তিগফারে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।
নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814