
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের পাশে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ।ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সহযোগিতা প্রদান করছে বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদ, কবি নজরুল ক্যাম্পাস। পরীক্ষার্থীদের যেকোনো প্রয়োজনীয় সহায়তায় সংগঠনের স্বেচ্ছাসেবীরা আন্তরিকভাবে কাজ করছেন।এ সময় বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।
Tags
শিক্ষা