চট্টগ্রামে পূর্বঘোষণা দিয়ে হামলা, আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ: গাজী আতাউর রহমান

 

চট্টগ্রামে পূর্বঘোষণা দিয়ে হামলা, আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ: গাজী আতাউর রহমান

চট্টগ্রামে পূর্বঘোষণা দিয়ে চাঁদা দাবি এবং একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাকে দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, দেশি-বিদেশি নম্বর থেকে ফোন দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের হুমকি এবং পূর্বঘোষণা দিয়ে হামলা চালানোর মতো ঘটনা কোনো স্বাভাবিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না। সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, আইনশৃঙ্খলার অবনতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশে বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। সরকারের চার মাস পূর্ণ হতে চললেও এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বরং ধারাবাহিকভাবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা সামনে আসছে।

তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষার পরিবর্তে আইনের ব্যাখ্যা নিয়ে বেশি ব্যস্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, যদি আইন ব্যাখ্যায় সালাহউদ্দিন আহমেদের ভূমিকা বেশি প্রয়োজন হয়, তাহলে তাঁকেই আইনমন্ত্রীর দায়িত্ব দেওয়া যেতে পারে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত। তাঁর দাবি, আইনশৃঙ্খলার এই অবনতির কারণে রাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচকভাবে উপস্থাপিত হচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বিপুল ভোটে নির্বাচিত একটি সরকার দায়িত্ব গ্রহণের চার মাস পরও যদি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে বা বাহিনীকে সক্রিয় করতে ব্যর্থ হয়, তবে সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তাই সরকারকে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নবীনতর পূর্বতন

Ad 1

https://www.effectivecpmnetwork.com/x6hpi8a1b?key=e1762233781b49055b71d6357d22b814